রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কেন আপনার শিশু পড়তে চায় না, জানেন?

প্রতিনিধির নাম / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : October 27, 2024
কেন আপনার শিশু পড়তে চায় না, জানেন?

প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান স্কুলে সফল হোক। তবে শিশুরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হলে তা বাবা-মায়ের জন্য কিছুটা উদ্বেগজনক হয়ে ওঠে। পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের জন্য অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কারণ তাদের চঞ্চল মন পড়াশোনার গুরুত্ব আলাদা করে বুঝতে পারে না। তাই শিশুকে পড়াশোনায় আগ্রহী করার জন্য মা-বাবা কিংবা অভিভাবককে সচেতন হতে হবে। শিশু যদি পড়তে না চায় তবে এই কাজগুলো করতে পারেন-

১. ইতিবাচক কথা বলুনশিশু যখন পড়াশোনা করতে চায় না তখন তাকে ক্রমাগত বিরক্ত করা বা নির্দেশ করার পরিবর্তে তাকে ইতিবাচক কথা বলে আকৃষ্ট করুন। যে জিনিসটি শিখতে শিশুর আগ্রহ বেশি সেটির প্রশংসা করুন। তিরস্কারের চেয়ে পুরস্কার অনেক বেশি কার্যকরী। তাই শিশুর পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজে লাগান।

২. আত্মবিশ্বাসী করুন

শিশুকে নেতিবাচক কথা বলে তার আত্মবিশ্বাস ভেঙে দেবেন না। বরং এমন কথা বলুন ও কাজ করুন যা শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। শিশু বয়সে গড়ে তোলা আত্মবিশ্বাস তার বড়বেলাতেও কার্যকরী হবে। তাই মা-বাবাকে এদিকে মনোযোগী হতে হবে।

৩. উৎসাহ দিন

শিশুরা উৎসাহে উন্নতি লাভ করে। শুধুমাত্র ফলাফলের পরিবর্তে তাদের প্রচেষ্টার জন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত। এটা তাদের চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। শিশুর কাজে তাই উৎসাহ দিন। তবে তাদের দুষ্টুমিকে প্রশ্রয় দেবেন না। কিংবা বয়সের সঙ্গে মানানসই নয় এমন কোনো কথা বললে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলুন, এ ধরনের কাজে বাহবা দেবেন না।

৪. শিশুর পছন্দ

শেখার পছন্দপরিবর্তিত হতে পারে। কোনো কোনো শিশু বই পড়তে পছন্দ করতে পারে, অন্যরা ভিডিও, আকর্ষণীয় তথ্য বা গল্প-ভিত্তিক পদ্ধতির মতো ভিজ্যুয়াল কিছু পছন্দ করতে পারে। আগে খেয়াল করুন, শিশু কীভাবে শিখতে পছন্দ করছে। সেভাবেই তাকে শেখাতে পারেন। এতে সে বিরক্ত না হয়ে শিখতে চেষ্টা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর