রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :

শিশুর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস? যেভাবে ছাড়াবেন

প্রতিনিধির নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : December 11, 2024
শিশুর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস? যেভাবে ছাড়াবেন

শিশুর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস? এই বদভ্যাস থাকলে শিশুর নখে জমে থাকা ময়লা, জীবাণু পেটে চলে গিয়ে শরীর খারাপ হতে পারে। তবে ছোটবেলায় দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকেরই থাকে। আবার ধীরে ধীরে এই অভ্যাস চলেও যায়। যদি দেখেন, শিশুকে কোনোভাবেই ওই অভ্যাস ছাড়াতে পারছেন না, তাহলে কয়েকটি কাজ করে দেখতে পারেন।

শিশুকে বোঝান দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস মোটেই ভালো নয়। স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে সহজ করে বুঝিয়ে দিন।

নখের ভিতরে যেন ময়লা জমে না থাকে, তা দেখতে হবে। এজন্য নখ সবসময়ে ছোট করে কেটে দিতে হবে। গোসলের সময়ে ভাল করে নখ পরিষ্কার করে দিতে হবে।

শিশু যখনই মুখে হাত দেবে তখনই অন্য কাজে তাকে ব্যস্ত রাখতে হবে। খেলাধুলা করার, বই পড়তে দিন, ঘরের ছোট ছোট কাজ করতে বলুন। সম্ভব হলে গাছের পরিচর্যা শিখিয়ে দিন। সেই কাজে ব্যস্ত থাকলে আর মুখে হাত দেবে না।

শিশু যদি অভ্যাস একেবারেই ছাড়তে না পারে, তাহলে হাতের নখে তিতা কিছু লাগিয়ে দিন। যেমন নিম পাতা বাটা দুই হাতের নখে লাগিয়ে দিলে কাজ হতে পারে।

যদি দেখেন দাঁত দিয়ে নখ কাটার পাশাপাশি শিশু সবসময়েই বিষণ্ন থাকছে, খেলাধুলা করছে না, একা থাকা পছন্দ করছে, তা হলে দেরি না করে মনোবিদ বিশেষজ্ঞের পরামর্শ নিন। অনেক সময়ে কোনো রকম আতঙ্ক, ভয় বা উদ্বেগের কারণেও এমন অভ্যাস তৈরি হতে পারে। তাই সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর