সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে ফল খেতে পারবেন কিনা জানালেন পুষ্টিবিদ

প্রতিনিধির নাম / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : December 15, 2024
খালি পেটে ফল খেতে পারবেন কিনা জানালেন পুষ্টিবিদ

সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। স্বাস্থ্যকর খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ফল। সন্দেহ নেই ফল খাওয়ার বিভিন্ন উপকারিতা আছে। তবে সব খাবার গ্রহণের কিছু সময় আছে। প্রচলন আছে যে খালি পেতে ফল না খাওয়া ভালো। বিষয়টির বিস্তারিত জানতে চ্যানেল ২৪ অনলাইনের সঙ্গে কথা হয় বারডেমের পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান শামসুন নাহার নাহিদের।

পুষ্টিবিদ শামসুন নাহারের মতে, খালি পেটে কিছু ফল খেলে হজমের সমস্যা হতে পারে। তবে এটা মনে রাখতে হবে ভরা পেটে ফল খেলেও হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে দুপুরের এবং রাতের খাবারের পর ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ভরা পেটে ফল খেলে পরিপাক ক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। কমে যেতে পারে হজম শক্তি। এছাড়া খাবারের প্রতি অনীহা ও অনিয়মের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে।

অনেকে মনে করেন সকালে খালি পেটে ফল খেলে তা অ্যাসিডিটির কারণ হতে পারে। এটি পুরোপুরি সঠিক নয়। ফল খেলে শরীরে অ্যালকেলাইন এবং এসিডের ভারসাম্য ঠিক হয়। যে কারণে এসিডিটি হওয়ার ভয় থাকে না। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনের যেকোনো সময় ফল খেতে পারেন। ফল খাওয়ার সময় নিয়ে তার কোনো বাধ্যবাধকতা নেই।

তবে রাতে ফল না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদ। আঁশজাতীয় খাবার রাতে খেলে হজমে সমস্যা হওয়ার শঙ্কা থাকে। তাই যাদের অ্যাসিডিটির প্রবণতা বেশি, তাদের রাতের দিকে ফল না খাওয়াই ভালো। রাতে বিপাক ক্ষমতা কমে যায়, হজমশক্তি কমে, সে কারণে রাতে উচ্চ আঁশযুক্ত ফল কম খাওয়া ভালো।

এ ছাড়া খালি পেটে অ্যাসিড তৈরি করে, এমন ফল না খেয়ে মিষ্টি ফল খাওয়া উচিত। আম, ছোট কলা, আনার, পেঁপে, পেয়ারা ইত্যাদি খাওয়া যেতে পারে। আর সকালের খাবারের পর মাল্টা জুস বা কমলার জুস খাওয়া যেতে পারে বলে জানালেন পুষ্টিবিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর