রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শিশুরা চিপস খেলে কি আসলেই ক্ষতি হয়?

প্রতিনিধির নাম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : March 20, 2025
শিশুরা চিপস খেলে কি আসলেই ক্ষতি হয়?

ছোট থেকে বড় সবাই চিপস ভীষণ পছন্দ করেন। তবে বাচ্চারা চিপস দেখলে যেন লোভ সামলাতেই পারে না। তবে বাচ্চাদের প্যাকেটজাত চিপস ভুলেও খেতে দেওয়া উচিত নয়। এতে তাদের শরীরে প্রচণ্ড ক্ষতি হয়।

এমনকি বাচ্চাদের হৃদরোগ, হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে। হতে পারে হজমের সমস্যাও। আবার অনেক শিশুর প্রোটিনের ঘাটতি দেখা দেয়। ওজন বাড়তে থাকে।

খিদে কমতে থাকে। এ ছাড়া বাচ্চাদের প্যাকেটজাত চিপস দিলে কী কী সমস্যায় পড়তে হতে পারে, তা জানুন আজকের প্রতিবেদনে।

হৃদরোগের ঝুঁকি

চিপস ডিপ ফ্রাই করা থাকে। তা ছাড়া এতে ট্রান্স ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে।

তাই এটি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। উচ্চ কোলেস্টেরলের মাত্রাকেও বাড়িয়ে দেয়। তাই শিশুদের ভুলেও প্যাকেটজাত চিপস খেতে দেওয়া উচিত নয়।

রক্তচাপ

প্যাকেটজাত চিপসে লবণের পরিমাণ বেশি থাকে। যা শিশুদের জন্য খুবই ক্ষতিকর।

লবণ বেশি খেলে তাদের রক্তচাপ বেড়ে যাবে। কিডনির ওপর চাপ পড়বে।

মানসিক বিকাশ

এই চিপসে দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য প্রিজারভেটিভ ও রাসায়নিক ব্যবহার করা হয়। এর স্বাদ বাড়ানোর জন্য অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। যা হজম শক্তির ওপর বিরাট প্রভাব ফেলে। মানসিক বিকাশের ওপরও খারাপ প্রভাব ফেলে। তাই আগেই সাবধান হোন আপনিও।

পুষ্টির ঘাটতি

প্যাকেটজাত চিপসে কোনো ভিটামিন, ফাইবার, প্রোটিন থাকে না। তাই শিশুকে পেট ভরে পুষ্টি সম্মত খাবার দিন। এই চিপস খেলে কিন্তু পুষ্টির ঘাটতি দেখা যাবে। যা উচ্চ তাপমাত্রায় ভাজার কারণে এটি শরীরের জন্য খুব খারাপ। আর যা খেলে ক্যান্সারের মতো ঝুঁকি বাড়তে থাকে। তাই শিশুকে প্যাকেটজাত চিপস দেওয়ার আগে সাবধান হোন আপনিও।

হজমের সমস্যা

যদি আপনার বাচ্চা প্রতিদিন প্যাকেটজাত চিপস খায়, তাহলে তার হজমের সমস্যা হবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। পেটের ব্যথায় ভুগতে হবে তাকে।

প্যাকেটজাত চিপসে প্রচুর পরিমাণে লবণ, মশলা থাকে। যা খেলে শিশুর এই চিপসের প্রতি আসক্তি বেড়ে যায়। তাই এমন খাবার থেকে তাকে দূরে রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর